ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আওয়ামীলীগ সরকারের মন্ত্রী পরিষদ সহ সকল এমপিদের বিচারের দাবী

  • সোহেল কান্তি নাথ :
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের আওয়ামীলীগ সরকারের মন্ত্রী পরিষদ সহ  সকল এমপিদের বিচার হবে এবং শেখ হাসিনা একজন স্বীকৃত খুনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ,বান্দরবান জেলার আমির এস এম আবদুস সামাদ আজাদ। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ,বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে জেলা শহরের  শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লঘি- বৈঠার হিংস্র তান্ডবে রক্তাক্ত ঘটনার স্মরনে গনজমায়েত ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের মন্ত্রী পরিষদ সহ  সকল এমপিদের বিচার দাবী করে বলেন শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদ সহ সকল এমপিদের বিচার হবে শেখ হাসিনার রেখে যাওয়া মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে।
এসময় তিনি আরো বলেন গত ৫ই আগস্ট  ছাত্র জনতার গন আন্দোলনের মুখে গনঅভ্যুত্থানের মাধ্যমে ফেসিস্ট আওয়ামী দুঃশাসনকালের অবসান ঘটিয়ে এখন একটি বিপ্লবী সরকার ক্ষমতায় রয়েছে। আগস্টের গণআন্দোলনের সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পাশাপাশি ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থেকে এই সরকার কে সকল ধরনের সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর সকল সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান।
এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী,বান্দরবান পার্বত্য জেলার সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি, অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা বায়তুল মাল সেক্রেটারী, অধ্যক্ষ রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি,  কলিমুল্লাহ সহ সদর উপজেলামও পৌরসভার জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এর আগে বিকেলে বান্দরবান সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন জায়গা হতে জামায়াতের নেতাকর্মীরা মিছিল সহকারে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এসে জড়ো হয়।
গনজমায়েত অনুষ্ঠান শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা ও আওমীলীগের প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে গত ২০০৬ সালের ২৮শে অক্টোবর  নিহতদের স্মরনে দোয়া করা হয় এছাড়া গত আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামীলীগ সরকারের মন্ত্রী পরিষদ সহ সকল এমপিদের বিচারের দাবী

আপডেট সময় : ০৬:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪