ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার মোমিনপুর কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৭০) আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রমজান আলী ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘নিহত রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর…

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬