ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর পদ্মায় মিলল স্কুলশিক্ষার্থীর মরদেহ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর পদ্মা সেতুর নিচে ভেসে উঠেছে দশম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মরদেহ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

তিনি জানান, সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হাওয়া এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেনের (১৬) মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে স্কুলছাত্র আরাফাতসহ তার চার বন্ধু মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। এরপর নিখোঁজ ওই স্কুল শিক্ষার্থীর সন্ধান পাওয়া না গেলেও পদ্মা সেতুর নিচে ভেসে ওঠে মরদেহ। পরে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

সফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়ার শেষে পুলিশের মাধ্যমে নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর…

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর পদ্মায় মিলল স্কুলশিক্ষার্থীর মরদেহ

আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬