ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্র এলাকায় দুর্বৃত্তের ককটেল বিস্ফোরণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্রে এলাকায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর একটি ও পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) সরোয়ার হোসেন জানান, আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্র এলাকায় দুর্বৃত্তের ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১১:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬