ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ছয়শ নয়টি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম।

বুধবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী ২০ ধরনের সামগ্রী বুঝে নেন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।

সাতক্ষীরা সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত জানান, গণভোট ও সংসদ ভোটের ব্যালট পৌঁছে দেওয়া হচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, গ্রাম পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ভোটের সার্বিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বশীল কেউ কেন্দ্র ছেড়ে কোথাও যেতে পারবেন না। কেন্দ্রে কোনো প্রার্থীর পক্ষ থেকে খাবার গ্রহণ করতে পারবেন না কেউ। গ্রাম পুলিশদের সঙ্গে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরার নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ম্যাজিস্ট্রেট, ছয়শ সেনা সদস্যসহ, দুই হাজারের বেশি পুলিশ। পাশাপাশি সাতক্ষীরাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, আনসার, গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব স্তরের সদস্যরা নিয়োজিত রয়েছেন। জেলায় এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর…

সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

আপডেট সময় : ০১:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬