ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা পেলো ২ হাজার রোগী

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যেগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাধাপুর উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের কার্যক্রম চলে।
এতে ঢাকা থেকে আগত ২৫ জন চিকিৎসক নিউরো মেডিসিন, শিশু, নাক-কান-গলা, চক্ষু, গাইনী, মেডিসিন, চর্ম, ডেন্টাল সহ বিভিন্ন রোগের নির্নয় সহ চিকিৎসা প্রদান করেন। আয়োজিত চিকিৎসা ক্যাম্পে দিনভর ওই গ্রামের নারী, শিশু, পুরুষ সহ দুই হাজার রোগী চিকিৎসাসেবা নেন।
চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল হক বাবুল, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব প্রমুখ।
আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সেবা নিতে পারে না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী প্রায় দুই হাজার মানুষেকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা পেলো ২ হাজার রোগী

আপডেট সময় : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪