ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস উল্টে কিশোর নিহত, আহত ১৫

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাতনামা এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১৫ জন।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার বিমলফুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ি থানার এসআই রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঢাকা থেকে ফুলবাড়ী হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিলো নওশীন এন্টারপ্রাইজ। এ সময় ভিমলপুর নামক স্থানে রাস্তার পাশে গাড়িটি উল্টে পড়ে যায়। এতে একজন কিশোর নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়।

নিহত কিশোরের নামপরিচিয় পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে আহত ও নিহতের মরদেহ ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

যাত্রীবাহী বাস উল্টে কিশোর নিহত, আহত ১৫

আপডেট সময় : ০৬:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪