ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফয়জুল করিমের সম্মানে বরিশালে আসন ছাড়ল জামায়াতে ইসলামী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ (সদর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করল জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ২টায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

প্রার্থীতা প্রত্যাহার করে সাংবাদিকদের প্র‍শ্নের জবাবে মুয়াযযম হোসেন হেলাল বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশে চরমোনাইয়ের সম্মানে প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সকলে মিলে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যেখানে সকলে স্বাধীন মতামত প্রদান করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে জামায়াতের নেতাকর্মীদের যে নির্যাতনের শিকার হতে হয়েছে সেখানে, প্রার্থীতা প্র‍ত্যাহার কিছুই নয়। এই ছোট ত্যাগের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ হবে সকলের।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বেলা ৩টা অব্দি জামায়াতে ইসলামীসহ বরিশালের মোট তিনটি আসনের চারজন প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

প্র‍সঙ্গত, এর আগে রোববার (১৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াতে ইসলামী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

ফয়জুল করিমের সম্মানে বরিশালে আসন ছাড়ল জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬