ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনোয়ার হোসেনকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার আব্দুল হাকিমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাস তল্লাশি করা হয়। বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়, যা থেকে ১১ কেজি গাঁজা পাওয়া যায়।
 
আনোয়ার হোসেন কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে গাঁজা বহন করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে।
 
উপ-পরিচালক মিজানুর রহমান আরও জানান, মূলত কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়িয়া সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত রাখে। পরে সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। আনোয়ার হোসেন সেই চক্রের সদস্য, এবং তার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬