ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জোরপূর্বক দোকান ঘর দখলের হুমকি

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ০৫:৪৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ মধ্য বাজারে ব্যক্তি মালিকানাধীন জমিতে থাকা দোকানঘর জোরপূর্বক দখলের হুমকি দিয়েছে স্থানীয় প্রভাতী সংঘ নামে একটি সংগঠনের লোকজন। এতে দোকান ঘরে থাকা ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
জমির মালিক মো. নজরুল ইসলাম বাচ্চু এ অভিযোগ করেন।
তিনি জানান, কয়েকমমাস আগে চন্দ্রগঞ্জ মধ্য বাজারের গরুহাটা সড়কে তাদের মালিকীয় এক শতাংশের কিছু কম জমিতে চারটি দোকান ঘর নির্মাণ করেন তিনি। দোকানঘরগুলো ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, প্রভাতী সংঘ নামে একটি সংগঠন দাবি করতেছে, পূর্বে তারা ওই জমিতে তাদের অফিস ঘর ছিল। সে সূত্রে তারা এখন জমিতে থাকা একটি দোকানঘর দখলের হুমকি দিয়ে গেছে। রাজনৈতিক প্রভাব বিস্তার করে তারা দখলে নেমেছে।
জানা গেছে, নজরুল ইসলাম বাচ্চু চন্দ্রগঞ্জের দেওপাড়া মৌজার সিএস খতিয়ান ৭৮, এসএ খতিয়ান ১০৯, আরএস হাল খতিয়ান ১৩২৬, সাবেক ১৭৭৬ দাগ ও আরএস ১৭৭৭ দাগ, এবং হাল ৫০৮০ ও ৫০৮১ দাগে ১.২৫ শতাংশ জমির মালিক।
বাচ্চু বলেন, জমির মালিক আমার পূর্ব পুরুষ। ওয়ারিশ সূত্রে আমি এখন সে জমির মালিক। জমিটি সিএস রেকডিয় মালিক আলা বক্স, তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে এসএ রেকর্ডে মালিক ছায়েদুল হক, তার মৃত্যুর পর আরএস রেকডিয় মালিক মোস্তফা। পরবর্তীতে ওয়ারিশ সূত্রে আমার (নজরুল ইসলাম বাচ্চু) নামে ১.২৫ শতাংশ জমি রেকর্ড হয়। দীর্ঘদিন জমিটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি আমি ৯০ পয়েন্ট জমিতে চারটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিই। কিন্তু সে জমির উপর একটি কুচক্রী মহলের নজর পড়েছে। তারা প্রভাতী সংঘ নামে আমার একটি ঘর দখল করে নিতে চাচ্ছে। এ বিষয়ে আমি আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করবো।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জোরপূর্বক দোকান ঘর দখলের হুমকি

আপডেট সময় : ০৫:৪৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪