নোয়াখালী হাতিয়ায় খাওয়ারে দূর্গন্ধ থাকায় একটি হোটেলকে জরিমানা ও দুইটি হোটেল সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে নৌবাহিনীর ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে উপজেলা সদরে অভিযান চালিয়ে এসব হোটেল বন্ধ করা হয়। নৌবাহিনীর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা, উপজেলা স্যানেটারি কর্মকর্তা আাজিজুল ইসলাম।
নৌবাহিনী জানায়, দেশের আইন শৃংখলা রক্ষা ও সকল ধরনের অনিয়ন বন্ধে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। হাতিয়া কন্টিজেন্টের অধিনে নৌবাহিনীর সদস্যরা হাতিয়াতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। এতে খাওয়ারে দূর্গন্ধ থাকায় বাগেরহাট মিস্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার রান্না করায় বিসমিল্লাহ হোটেল ও মোহাম্মদিয়া হোটেলকে আগামী শনিবার পর্যন্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
সাদ্দাম হোসেন রকি 




































