ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোতাহার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ছোট ভাই এবং হাজিরহাট বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী।

পুলিশ জানায়,  সরকার পতনের আগের দিন লক্ষ্মীপর শহরে সাবেক উপজেলা চেয়ারম্যান সালা উদ্দিন টিপুসহ ৪শ’থেকে ৫শ’ সন্ত্রাসী একত্রিত হয়ে সাধারণ জনগনের ওপর গুলি চালায়। এ সময় পুলিশসহ অনেক হতাহতের ঘটনা ঘটে। পরে ১৭ই সেপ্টেম্বর জেলা শহরের আল সবুজ ভূঁইয়া সালাউদ্দিন টিপুকে এক নাম্বার আসামী এবং ১৬৩ জনের উল্লেখ করে লক্ষ্মীপুর অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আমলী অঞ্চল আদালতে একটি মামলা করে এবং অজ্ঞাত নামা আরো ৩০০থেকে ৩৫০ আসামী করা হয়। ওই মামলায় মোতাহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, লক্ষ্মীপুর সদর থানার নির্দেশে মোতাহারকে গ্রেপ্তার  করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

কমলনগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪