ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মেলায় যাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্য, ১০ জনের কারাদণ্ড

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় যাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্য প্রদর্শন করায় যাদুকরসহ ১০ জন মূল আয়োজককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার সোনামুখী কাঠের আসবাবপত্রের মেলায় সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সেনাবাহিনী ও এনএসআই সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দেড় শতাধিক অশ্লীল নৃত্য শিল্পী, যাদু প্রদর্শনীর প্যান্ডেল পরিচালনা কমিটির সদস্য ও দর্শকদের ওই স্থানেই হেফাজতে নেন। পরে তাদের মধ্যে মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালতে একজন যাদুকরসহ মূল আয়োজকদের মধ্যে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের এ ধরণের কাজ আর না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষ্যে সোনামুখীতে প্রায় ৩০০ বছর ধরে হয়ে আসা ঐতিহ্যবাহী কাঠের আসবাবপত্রের মেলা বসে। এই মেলা মাসব্যাপী স্থায়ী হয়। এ বছরও যথারীতি মেলাটি শুরু হয়। কিন্তু গত এক সপ্তাহ ধরে বাইরে যাদু প্রদর্শনীর সাইনবোর্ড ঝুলিয়ে টিকিট বিক্রির করে ভেতরে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছিল। এলাকার কিছু স্থানীয় অসাধু ব্যক্তির সহযোগিতায় মেলায় ৪টি প্যান্ডেল স্থাপন করে অশ্লীলতা চালানো হয়। বিষয়টি জানতে পেরে এনএসআই ও সেনাবাহিনীর সদস্যরা রাতে সেখানে যৌথ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার বলেন, মেলায় যাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্য চলছে- এমন সংবাদ পেয়ে মেলায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এদের মধ্যে অশ্লীলতার সঙ্গে সরাসরি জড়িত থাকায় এবং এর আয়োজন করায় একজন যাদুকরসহ মূল আয়োজকদের ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিরা এ ধরনের কাজ আর করবেন না মর্মে জানালে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা অশ্লীল নৃত্যের প্যান্ডেলগুলো ভেঙে ফেলেন।

অভিযানে এনএসআইয়ের যুগ্ম-পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সিরাজগঞ্জে মেলায় যাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্য, ১০ জনের কারাদণ্ড

আপডেট সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪