ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া বেতন–ভাতা পরিশোধ না করে গার্মেন্টস বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন–ভাতা পরিশোধ না করে একটি গার্মেন্টস বন্ধ ঘোষণা করার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ বকেয়া বেতন–ভাতা পরিশোধ না করেই হঠাৎ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদে দুপুর ১টা ১০ মিনিট থেকে তারা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। বিষয়টির সমাধানে গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বকেয়া বেতন–ভাতা পরিশোধ না করে গার্মেন্টস বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫