ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নোয়াখালীতে হত্যা মামলায় সাবেক এমপি একরাম দু’দিনের রিমান্ডে

ট্রাক শ্রমিক খোকন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার সকালে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমালি আদালতে ৫দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। পরে বিচারক ইকবাল হোসাইন তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সদর উপজেলার দত্তেরহাটের দত্ত বাড়ির মোড়ে একত্রিত হয় বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা। ট্রাকশ্রমিক খোকন সেসময় নিজ বাড়ি থেকে দত্তেরহাট শ্রমিক ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। সেখানে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র শহীদ উল্যাহ খান সোহেল’সহ আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের মিছিলে অতর্কিত হামলা চালায়। এসময় একরাম’সহ আওয়ামী লীগ নেতারা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে খোকন গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় চলতি বছরের গত ৮ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী’সহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নিহতের বাবা মজিবুল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে হত্যা মামলায় সাবেক এমপি একরাম দু’দিনের রিমান্ডে

আপডেট সময় : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪