ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।

প্রত্যেকদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার রাতে সাড়ে তিনটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার গ্লাস ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় অফিসের ধারায়ান টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে নির্বাচনের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগে আগুন নিভিয়ে ফেলা হয়।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘জড়িতদের ধরতে অভিযান চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র

আপডেট সময় : ১২:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫