ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ৫টি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১৬টি অস্ত্রের কার্তুজও উদ্ধার করা হয়। শনিবার ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আলাউদ্দিন বরকত (৪০) ও পারভেজ হোসেন (৩৫)। এদের মধ্যে আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলাসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। আর পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী জানিয়েছে, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে শনিবার ভোরে আলাউদ্দিনের বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় বরকত ও পারভেজকে। এ সময় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়।

তারা হলেন, বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাঁদের বিরুদ্ধেও নানা মামলা আছে।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে আছে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশি এলজি এবং ১৬ রাউন্ড এলজির গুলি।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এলোপাতাড়ি গুলি করে আরও তিনজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই

আপডেট সময় : ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫