ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফের ভূমিকম্প অনুভূত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনগিন এলাকায়। এটি আগারগাঁওয়ে বিএমডি ভূকম্পন কেন্দ্র থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।

এই আবহাওয়াবিদ আরও বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনগিন এলাকায়। এটি আগারগাঁওয়ে বিএমডি ভূকম্পন কেন্দ্র থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।

নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েক শ মানুষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

দেশে ফের ভূমিকম্প অনুভূত

আপডেট সময় : ১১:০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫