ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. ফিরোজ খান (৩৪) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

ফিরোজ খান উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, ফিরোজ ডাকাতিসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে ফিরোজ বাড়িতে থাকতেন না। বাড়ি থেকে একটু দূরে বোনের বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যান। দুর্বৃত্তরা একটি খালি জমিতে নিয়ে তাকে কুপিয়ে আহত করে পুনরায় বোনের বাড়িতে ফেলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যরা এখনও থানায় লিখিত কোনো অভিযোগ দেননি। নিহতের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারটি মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪