ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অনুপ্রবেশকালে ২ ভারতীয় আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় আলীনগর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি শনিবার সকালে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে।

আটককৃতরা হলেন- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দুজনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, সকালে ভারতীয় দুই নাগরিককে বিজিবি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

অবৈধ অনুপ্রবেশকালে ২ ভারতীয় আটক

আপডেট সময় : ০৮:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪