ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনীর নয়টি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে স্থানীয় লোকজন।

অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় সড়ক দিয়ে যান চলাচল বিঘ্ন ঘটছে। ঘটনাস্থলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

এর আগে ভোর সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফতুল্লা থানার পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

গাজীপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আপডেট সময় : ০২:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫