ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তদের আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ফেনী শহরের মুক্তবাজারে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি জুলাই-আগস্টে নিহতদের স্মরণে নির্মিত হয়েছিল। আজ রোববার (১৬ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে এবং আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন দুর্বৃত্ত মুখ ঢেকে (মাস্ক পরিহিত অবস্থায়) স্মৃতিস্তম্ভটিতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা সেই ফুটেজগুলো সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে এলে কখন, কারা এবং কীভাবে এই ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্ট বোঝা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা করা হবে।”

ফেনীর এ-ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “জুলাই শহীদদের প্রতি অসম্মান জানাতেই এভাবে আগুন দেওয়া হয়েছে। যেহেতু আশপাশে সিসিটিভি ফুটেজ রয়েছে, আমরা বিশ্বাস করি পুলিশ চাইলে অতি দ্রুত এই দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে সক্ষম হবে।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ফেনীর ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তদের আগুন

আপডেট সময় : ১২:১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫