ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

গাজীপুরে এক রাতে তিনটি পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসন, কাশিমপুর ও শ্রীপুর এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনায় তিনটি বাস পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সিটি করপোরেশনের বাসন, কাশিমপুর এবং শ্রীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত ও আজ বুধবার ভোরে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাসের পাশে পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়ার মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

স্টেশন অফিসার আরও জানান, আগুন দেওয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়ত বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা ছিল।

অন্যদিকে রাতে কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই বাসের বেশ কিছু সিট পুড়ে গেছে।

এদিকে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

আপডেট সময় : ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫