ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে তাঁতিলীগ নেতা গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁতিলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রেজাউল ফরাজী ওই গ্রামের ছত্তার ফরাজীর ছেলে এবং কালকিনি উপজেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গত ২৪ সেপ্টেম্বর কালকিনির সাহেবরামপুরে ঘটা একটি ঘটনায় থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। সেই মামলায় সম্পৃক্ততা থাকায় পুলিশ রেজাউল ফরাজীকে বেশকিছুদিন ধরে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে তাঁতিলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০২:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫