ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি।

ময়মনসিংহে আলাদা দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।

ময়মনসিংহ নগরীতে এক পুলিশ সদস্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে হত্যার ঘটনায় দম্পতির ফাঁসি এবং তারাকান্দা উপজেলায় স্বর্ণ চুরি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের পৃথক দুটি আদালত এসব রায় দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি জেলার নলসিটি ভাবানীপুর এলাকার বাসিন্দা আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম দীন ইসলাম। তিনি নরসিংদী জেলার রায়পুর থানার আদিয়াবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

মামলা বিবরণে জানা গেছে, ২০১৪ সালে ১২ আগস্ট পুলিশ সদস্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে কাঁচিঝুলি এলাকার ভাড়া বাসায় খুন হন আরেক পুলিশ সদস্য সাইফুল ইসলাম। হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুম করতে গিয়ে নগরীর টাউন হল মোড়ে হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত দম্পতি, বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য আলাউদ্দিন ও নাসরিন নেলী। পরদিন নিহতের মা মুলেদা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। সকল আইনি প্রক্রিয়া শেষে ১১ বছর পর এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত–১ এর বিচারক হারুন-অর রশিদ।

অন্যদিকে, ২০২২ সালে ময়মনসিংহের তারাকান্দায় স্বর্ণ চুরি নিয়ে বিরোধের জেরে হত্যার মামলায় রুবেল মিয়ার মৃত্যুদণ্ড এবং দীন ইসলাম আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ আদালত–৪ এর বিচারক জয়নাব বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫