ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ই-লার্নিং সেন্টার উদ্বোধন

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারণে বান্দরবানে ই-লার্নিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম প্রাঙ্গণে এই লার্নিং সেন্টারের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু, বান্দরবান জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিল্টন মুহুরী, সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার, ই-লার্নিং সেন্টারের প্রশিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী লালহিম বমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ই-লার্নিং সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরও অন্যান্যদের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে দক্ষতার মাধ্যমে কর্মরত আছেন। তিনি আরো বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিভিত্তিক এই শিক্ষা ব্যবস্থা নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা এখন ঘরে বসেই ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠ নিতে পারবে, যা তাদের শিক্ষাজীবনকে সহজ ও সমৃদ্ধ করবে।”

ই-লার্নিং সেন্টারটিতে বিশেষ সফটওয়্যার ও অডিও রিডার প্রযুক্তির মাধ্যমে পাঠদান করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও অনলাইন শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগও থাকবে।

অনুষ্ঠান শেষে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ই-লার্নিং সেন্টার উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫