ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ট্রাকের চাপায় মো. আলম (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. কবির হোসেন (৫৮) নামে আরেক ব্যক্তি।

বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানসিঁড়ি ইউপির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আলম ও কবির হোসেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মো. কবির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আলম মৃত ফজলে আলীর ছেলে। তার বাড়ি ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায়। আহত কবির হোসেন মৃত মোসলেম আলীর ছেলে। তিনি ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার বাসিন্দা। নিহত আলমের মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ট্রাকচাপায় একজন নিহত এবং আরেকজন আহতের ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর…

ঝালকাঠিতে ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ১

আপডেট সময় : ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫