ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. আলী উরফে আল আমিন। তিনি ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আহারকান্দি বাজারে দোকানের পেছনের জায়গা নিয়ে মোস্তফা মিয়া ও নুর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আল আমিনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে এবং সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৩:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫