ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ব্যাংক এজেন্সিতে ডিবির হানা, গ্রেফতার ১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তরাজ মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্সির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ।

ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের দিক-নির্দেশনায় ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাতারকাপনের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্সির দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তরাজ মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা এবং দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। এছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছে যে- সে পলাতক সহযোগী কামরানের সঙ্গে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এ ঘটনায় আটক তরাজ মিয়া ও পলাতক আসামি কামরানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

মৌলভীবাজারে ব্যাংক এজেন্সিতে ডিবির হানা, গ্রেফতার ১

আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫