ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় হাতি আহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যের পাশে এলিফ্যান্ট ওভারপাশের পাশে ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে চুনতি বন রেন্জ কর্মকর্তার কার্যলয় সংলগ্ন এলিফ্যান্ট ওভারপাসের পাশে এ ঘটনা ঘটে।

চুনতি বন্যপ্রাণী ও অভয়ারণ্য  রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটনবাহী ট্রেন এলিফ্যান্ট ওভারপাসের পাশে আসলে হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটির কানের অংশসহ দু-এক জায়গা আঘাত লেগেছে, ডান পা মচকে গেছে। সম্ভবত হাতিটি তখন রেলপথ পারাপারের চেষ্টা করছিল। এ বিষয়ে লোহাগাড়া একটি থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।

আজিজনগর অভয়ারণ্য বনবিট কর্মকর্তা রেজাউল করিম জানান, ডুলাহাজারা সাফারী পার্কের চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ, মো. জুলকার নাঈমের তত্বাবধানে হাতিটির চিকিৎসা চলছে।

স্থানীয়রা লোকজন জানায়, বিকাল থেকে হাতিটিকে হাঁটতে দেখা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় হাতি আহত

আপডেট সময় : ০৬:৫৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪