ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ভুয়া সিল ও দলিল উদ্ধার, গ্রেফতার ১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুর সদরের চেয়ারম্যান পাড়া এলাকা থেকে মো. সোহেল রানা (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (২২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর এক অভিযানে ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানার বাড়ি মহানগর এলাকার নীলের পাড়ায়।

স্থানীয় দোকানী রাবেয়া বেগম জানান, গত কয়েক মাস যাবৎ ছোট একটি ঘর ভাড়া নিয়ে তাদের কাজ করে আসছিল। কিছুদিন থেকে লোকজনের আনাগোনা বেশি হচ্ছিল। কিন্তু রুমের ভিতরে কী হয় তা আমরা কেউ জানতাম না। আজকে অভিযান হওয়ার পর দেখতে পারলাম বড় বড় কর্মকর্তাদের নকল সিল ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, অভিযানে যৌথবাহিনী ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিলসহ জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করেছে। এই কাজে আরও কেউ জড়িত রয়েছে কি না, এর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ভুয়া সিল ও দলিল উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০৬:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫