ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে প্রায় দুই মণ গাঁজাসহ গ্রেপ্তার ২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ঘুঘুরহাট তেলীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচারের সময় ফুলবাড়ী থানা পুলিশের হাতে প্রায় ২ মণ গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার ও একটি সিএনজি আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নী গ্রামের মরহুম রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮), অপরজন একই ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের মরহুম সমশের আলীর ছেলে ও খলিশাকোঠাল এলাকার সিএনজি চালক সফিকুল ইসলাম (৫০)।

ফুলবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট-টু-নাগেশ্বরীগামী পাকা সড়ক দিয়ে সিএনজি যোগে ভারতীয় গাঁজার বস্তা পাচার হবে এমন গোপন সংবাদ আসে।

এই গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী টিম অভিযানে নামে। পরে সিএনজি ভর্তি গাঁজার বস্তা নিয়ে মাদক কারবারিরা আসলে পুলিশ তাদের থামিয়ে গাঁজাসহ দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে জানান, এ ঘটনায় হাতেনাতে আটককৃত মাদক পাচারকারী দুইজনসহ মোট ৮ জন মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

সীমান্তে প্রায় দুই মণ গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৬:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫