ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ০৭:৫১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে রামগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু খাদিজা জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসাতী মো. রাসেল মিয়ার মেয়ে।
মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত কিরে রাসেল মিয়া জানান, তার ৫ মেয়ে। খাদিজা চতুর্থ সন্তান। ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন মেয়েরা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে খাদিজাকে ভাসতে দেখেন তারা। পরে খাদিজাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। খোঁজ নেওয়া হবে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

রামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৫১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪