ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। চার ঘণ্টা পার হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় আটতলা  এ ভবনটি ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী। ভবনটিতে তোয়ালে তৈরি করা হতো বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া।

খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে ভেতরে সুতা ও তুলা জাতীয় উপকরণ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির পাঁচতলা থেকে ওপরের তিনটি তলায় আগুন লেগেছে। এরই মধ্যে কারখানায় কর্মরত দুই ডজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম ইপিজেডে আদম ক্যাপ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

তবে কারখানার ভেতরে আর কেউ আটকে পড়েছেন কি-না, তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি উদ্ধারকর্মীরা।

কীভাবে আগুন লাগলো, সেটিও এখনও নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ‘ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫