ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে নৌকায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে একজন নিহত

  • কক্সবাজার
  • আপডেট সময় : ০৮:২০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের কাছে নৌকায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে একজন জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মমর্তা (ইউএনও) আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। এ ছাড়া চারটি ট্রলারসহ ৬০ জেলেকে আটকে রেখেছিল তারা। পরে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এ বছরের শুরু থেকে বাংলাদেশঘেঁষা মিয়ানমার অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে জান্তাদের লড়াই চলছে। মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে এ বছর কয়েক দফা সেন্টমার্টিনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সেন্টমার্টিনে নৌকায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে একজন নিহত

আপডেট সময় : ০৮:২০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪