ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী সুমন মেজরকে (অব.) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) ভোররাতে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মেজর সুমন দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বড় ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ ৪টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন। তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন এ খবর পেয়ে মডেল থানা পুলিশ ঢাকায় যায়। পরে গুলশান থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনটি হত্যাসহ চারটি মামলার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরের মধ্যে তাকে সব মামলার কাগজপত্রসহ কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫