ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে সৌরভ (২৩) ও শ্রীনিবাস (৭৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় অজিত, সুমন ও পিন্টু নামের আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে।

নিহত সৌরভ স্থানীয় বাসিন্দা সুদানাথের ছেলে এবং শ্রীনিবাস মৃত উকিল মালাকাতের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাতে একসঙ্গে কয়েকজন মদপান করলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শ্রীনিবাস নিজ বাড়িতেই মারা যান এবং সৌরভকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের অবস্থার খোঁজ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩

আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫