ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছিল। এ ঘটনার সাড়ে ৫ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

লাইনচ্যুত বগি উদ্ধারের পর সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।

স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।

‎প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। লাইনচ্যুতের সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পরে। তবে কোনো হাতায়াতের ঘটনা দেখা যায়নি। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী ছিল।

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উদ্ধারকারী দল সেখানে গিয়েছিলেন। উদ্ধার কাজ শেষ হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ১১:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫