ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তখন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

নগরীর বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পেয়ে অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

আপডেট সময় : ০৩:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫