ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে স্রোতে ভেসে গেলেন জামাতা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

বন্যায় প্লাবিত হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলা। রোববার ওই এলাকায় স্রোতের কবল থেকে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে ভেসে গেলেন তৌহিদুল ইসলাম উজ্জল (৩৫) নামে তার মেয়ে জামাই।

উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামে  এ ঘটনা ঘটেছে।

উজ্জল পাশের নকলা উপজেলার জালালপুর গ্রামের আমজত আলীর ছেলে।

জানা যায়, উজ্জল উপজেলার বন্যা প্লাবিত চিকনা গ্রাম থেকে শাশুড়িকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। হাটপাগলা পৌঁছালে রাস্তার ওপর পানির স্রোতে শাশুড়ি ভেসে যাওয়ার উপক্রম হন। পরে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানির স্রোতে ভেসে যান। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভাটিতে তার লাশের সন্ধান পেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে স্রোতে ভেসে গেলেন জামাতা

আপডেট সময় : ০৬:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪