ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মাজারে সহিংসতা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উজানচর ইউনিয়ন ময়ছের মাতুব্বার পাড়ার মো. শওকত সরদারের ছেলে মো. জীবন সরদার (২০), গোয়ালন্দ পৌর শহরের ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার আ. মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১), ৯ নং ওয়ার্ডের হেলাল উদ্দিন শেখের ছেলে সাইফুল ইসলাম শুভ (১৯) এবং ফরিদপুর জেলার কোতায়ালী থানার ঈশান গোপালপুর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ফেরদৌস সরদার (৩৬)।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) একই মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নতুন করে চারজন গ্রেপ্তারের মাধ্যমে এ মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম আমার দেশকে বলেন, গ্রেপ্তারকৃতদের হামলার সময়কার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেই গ্রেপ্তার করা হয়েছে। এবং হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫