ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে এবং তিনি নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। গ্রেফতার শাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাসহ নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে রংপুরে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে নীলফামারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেফতারে টিম কোতোয়ালী সর্বদা তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫