ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে স্ত্রীকে জবাই করে হত্যা

নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন থেকে মুর্শিদা বেগম (৫২) নামে এক নারীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় নিহতের স্বামী বাচ্চু মিয়াকে (৬৫) আটক করা হয়েছে।

রোববার সকালে কাদির হানিফ ৮নং ওয়ার্ড নিত্যানন্দপুর গ্রামের ছমির হাজির বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আটককৃত বাচ্চু মিয়া ওই বাড়ির আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার জেলের জননী মুর্শিদা বেগম ঘরে স্বামী বাচ্চু মিয়ার সাথে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন মুর্শিদা। রোববার সকালে আমেনা বেগম নামের ওই বাড়ির একজন মহিলা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে জানান ঘরে ভিতরে মুর্শিদার মৃতদেহ পড়ে আছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী বাচ্চুকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বাচ্চু নিজের স্ত্রী মুর্শিদাকে ঘুমের মধ্যে গলা কেটে হত্যা করেছে। কারণ রাতে তারা দুইজনই ঘরের ভিতরে ছিলো।

ওসি আরও জানান, আটককৃত বাচ্চুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নোয়াখালীতে স্ত্রীকে জবাই করে হত্যা

আপডেট সময় : ০৯:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪