ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামেরকান্দা বোর্ডিংয়ে বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হয়েছেন ১০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান, রামেরকান্দা বিরিয়ানির দোকানে আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণে বিরিয়ানির দোকানে আগুন ধরে যায়। আগুন এক পর্যায়ে পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

আপডেট সময় : ০৪:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪