ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস চাপায় ২ ভাই নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭) নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)। নিহত দুই ভাই ওষুধের ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা শহরের নিজেদের ওষুধের দোকান থেকে ছোট ভাই দুলালকে নিয়ে বড় ভাই রুহুল আমিন মোটরসাইকেলে করে নিজ বাড়ি খাগাইল গ্রামে যাচ্ছিলেন।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গোপালগঞ্জে বাস চাপায় ২ ভাই নিহত

আপডেট সময় : ০১:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫