ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পেছন থেকে আসা আরও দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সাথে ধাক্কা খায়। এতে মোট চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং কিছুক্ষণ পর ঢাকা মুখি লেনের যান চলাচল স্বাভাবিক হয়।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

শিবচরে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫