ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন যুবক, রাতে যা ঘটল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ভজনপুরে কৃষি ব্যাংকে ডাকাতি চেষ্টা, যুবক আটক।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভজনপুর শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতেই ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে ধরা হয়। আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার সতরু মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, ব্যাংকের নৈশপ্রহরী রাতের খাবার খেতে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ব্যাংকের ভেতরে আলো দেখতে পান। এসময় সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজারকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ভেতরে ঢুকে হাতেনাতে সহিদুলকে আটক করেন। তার কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ভর্তি একটি ব্যাগও উদ্ধার করা হয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

ব্যাংকের নৈশপ্রহরী আনিস বলেন, ‘রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর আলো দেখতে পাই। সঙ্গে কিছু একটা শব্দ আসতে থাকে। সাহস না পেয়ে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানাই। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে ওই ডাকাতকে দেখতে পাই।’

ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ বাজারের মাঝেই ব্যাংকটির অবস্থান। এ অবস্থায় ডাকাতির চেষ্টা উদ্বেগজনক হলেও স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন যুবক, রাতে যা ঘটল

আপডেট সময় : ০১:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫