ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে পৃথক ঘটনায় ২ জন নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে পৃথক ঘটনায় ২ জন নিহত হওয়ায় খবর পাওয়া গেছে। বুধবার (২৭ আগস্ট) পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে, মাধবপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ মিয়া (২৪) নামের একজন ও শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনির মোল্লা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহত মোশারফ মিয়া জেলার মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে এবং স্থানীয় একটি বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বেকারির ভ্যানে মালামাল গোছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মোশাররফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, উপজেলার শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনির মোল্লা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। মনির মোল্লা উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে।

জানা গেছে, কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন পৃথক ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

হবিগঞ্জে পৃথক ঘটনায় ২ জন নিহত

আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫