ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত।

শহর ঘুরে দেখা গেছে, অধিকাংশ মহল্লা সড়কে জলাবদ্ধতা। বিশেষ করে শহরের নাজিরপাড়া, মিশন রোড আশ্রম এলাকা, প্রফেসরপাড়া, মমিনপাড়া, গুয়াখোলা, চিত্রলেখা মোড়, পালপাড়া, আলিমপাড়া, আদালতপাড়া, রহমতপুর আবাসিক এলাকা, গাজী সড়ক, মাদ্রাসা সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সড়ক এলাকার অটোরিকশাচালক মনির গাজী জানান, তিনি সকাল ৬টায় সড়কে নেমেছেন। বৃষ্টির কারণে লোকজন বাসাবাড়ি থেকে নামেননি। যাত্রীর অপেক্ষায় আছেন। সড়কে যানবাহন সংখ্যা খুবই কম জানালেন তিনি।

শহরের নাজিরপাড়ার মামুনুর রশিদ বলেন, বৃষ্টির পানি তাদের বাসার নিচতলায় হাঁটু পরিমাণ।

শহরের শপথ চত্বর এলাকায় মাঠা বিক্রি করেন বিকাশ। তিনি বলেন, সকাল ৬টায় মাঠা বিক্রির জন্য বসেছেন। বৃষ্টির কারণে বেলা ১১টা পর্যন্ত কোনো ক্রেতা আসেনি। মাঠা বিক্রিতেই তার সংসার চলে। যে কারণে বৃষ্টিতেও ঘরে বসে থাকতে পারেননি।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৫০ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।  গত ২৪ ঘণ্টার হিসাবে এ বছর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত ২৭৭ মিলিমিটার। এর আগে গত ২৭ মে জেলায় ২৫৭ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে

আপডেট সময় : ১০:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪