ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলন মাস্ককে সতর্ক করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির প্রতি নিষ্ঠাবান থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সতর্ক করেছেন, মাস্ক যদি তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের পথে এগোন, তবে তার রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

বুধবার (২০ আগস্ট) ভ্যান্স বলেন, ‘ইলনের প্রতি আমার পরামর্শ হলো—রিপাবলিকান পার্টিকে ঠিক করার চেষ্টা করো। নিজের মত অনুযায়ী দলকে প্রভাবিত করো। চাইলেই আমার সঙ্গে বা প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিমত করতে পারো। তবে তৃতীয় একটি দল গড়ে বড় কিছু পরিবর্তন আনার ভান কোরো না।’

তিনি আরও যোগ করেন, ‘ইলন যদি প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতি অনুগত থাকেন, তাহলে তিনি অনেক বেশি প্রভাব ফেলতে পারবেন। তার ভিন্নমত থাকলে সেটি দলের ভিতর থেকেই প্রকাশ করাই ভালো।’

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মাস্ক তার ঘোষিত নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন। জুলাই মাসে নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মাস্ক এই দল ঘোষণার মাধ্যমে আমেরিকানদের ‘স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মাস্ক যুক্তরাষ্ট্রের বিদ্যমান দুই-দলীয় ব্যবস্থার তীব্র সমালোচনা করে লিখেছিলেন, ‘যখন আমাদের দেশকে অপচয় ও দুর্নীতিতে ডুবানো হয়, তখন এটা আসলে একদলীয় শাসন, কোনো গণতন্ত্র নয়।’

চলতি বছর ট্রাম্প প্রশাসনের অংশ হিসেবে মাস্কের খরচ কমানোর উদ্যোগ বিতর্কের জন্ম দেয়। সমালোচকরা তার এই প্রচেষ্টাকে অযাচিত ও অবিবেচক বলে আখ্যা দেন।

গুঞ্জন রয়েছে যে, মাস্ক ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারেন বা নিজেই সক্রিয় হতে পারেন। তবে ভ্যান্স দাবি করেছেন, এই বিষয়ে তার সঙ্গে মাস্ক বা অন্য কোনো ডোনারের মধ্যে কোনো আলোচনা হয়নি।

২০২৪ সালের পর রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পর মাস্ক তার কোম্পানিগুলোর দুরবস্থার কারণে ট্রাম্প প্রশাসনের ভূমিকা থেকে নিজেকে গুটিয়ে নেন এবং পরবর্তীতে ট্রাম্পের একজন প্রকাশ্য সমালোচকে পরিণত হন।

তবে তৃতীয় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থাকা সত্ত্বেও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, মাস্ক এখনো রিপাবলিকান প্রার্থীদের জন্য অর্থ সহায়তা দিচ্ছেন এবং তিনিই ট্রাম্পের অন্যতম বৃহৎ দাতা ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ইলন মাস্ককে সতর্ক করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫